1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ১৪ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ৪৯ বাইসাইকেল বিতরণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁয় নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ১৪ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ৪৯ বাইসাইকেল বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ৪৯ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
২২ জুলাই বুধবার বেলা ১২ টার দিকে পোরশা উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন এলাকার সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
পোরশা উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) এ কর্মসূচির চলতি অর্থবছরের আওতায় উপজেলার প্রাথমিক পর্যায়ের ১৬৪ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৯৮ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৬ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে ৪৯ টি বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর