1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় পরিবহন আইনে হত্যা মামলার আসামী গ্রেপ্তার - আজকের কাগজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চালকাণ্ড: আটক ১০২ বস্তা চালের মালিক কে? ব্রিকসে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে তথ্য নেই: জয়সোয়াল প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মারা গেলেন আহত সেই পথচারী নারী রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন কক্সবাজারে হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, দুই হাজার আইফোন উদ্ধার বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ শূকরের কিডনিতে রেকর্ড ৯ মাস বাঁচলেন রোগী কুইক রেন্টাল দুর্নীতির তদন্ত হওয়া উচিত: বিইআরসি চেয়ারম্যান মরা গরু জবাইয়ের অভিযোগ, মাংস বিক্রেতাকে জরিমানা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা

নওগাঁয় পরিবহন আইনে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে সড়ক পরিবহন আইনে হত্যা মামলায় মোঃ আতোয়ার রহমান (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ১ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নওগাঁর সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২ সেপ্টেম্বর বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।
গ্রেপ্তারকৃত আতোয়ার রহমান নওগাঁ সদর থানার চকদৌতল গ্রামের মোঃ আজিজার রহমানের ছেলে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ জয়পুরহাট এর একটি দল ওই রাতে নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চলতি বছরের ৩০ জুলাই দায়েরকৃত নওগাঁ জেলার সদর থানার সড়ক পরিবহন আইন ২০১৮ এর হত্যা মামলার আসামী আতোয়ার রহমানকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর