1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মিল্লায় প্রাইভেটকারে তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কে পুলিশে সোপর্দ নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু চট্টগ্রামে শিশু ইরা হত্যাকারী বাবু শেখের মৃত্যুদণ্ড সিংগাইরে অটোচালক সাকিব হত্যার ৭দিনে মুলহোতা গ্রেফতার

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৯:৩৭ পিএম
শেয়ার করুন

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার সকালে জেলার রাণীনগর ও মান্দা উপজেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন,জেলার রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়ার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বলেন,এদিন সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। এসময় ভারী বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বিদ্যুৎ চকমকানোসহ বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কৃষি কাজ করতে যায়।এ সময় বৃষ্টিসহ বিকট শব্দে বজ্রপাত হয়।এতে ঘটনাস্থলেই ইসমাইল সরদারের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর