1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

নওগাঁয় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভা

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ৮:২৭ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ঘোষপাড়ার মোড়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন উপজেলা ধানের শীষের সমর্থকগোষ্ঠী ও বিএনপি এবং দলটির অঙ্গ সহযোগী সংগঠন।মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাগর এ কর্মী সভায় সভাপতিত্ব করেন।সংগঠনটির সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, হাতুড় ইউনিয়ন চেয়ারম্যান ও যুবদল সভাপতি এনামুল হক মন্ডল,ভীমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা রামপ্রসাদ ভদ্র,উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হারুন-অর রশিদ রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান,ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দল এফ আই সবুজ প্রমুখ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল আজিজ আফান, সাইদুর রহমান,জহুরুল ইসলাম, মোজাম্মেল হক, কৃষকদল নেতা ওয়াজেদ আলী, হারুন অর রশিদ,মতিউর রহমান,আবু হাসান বাসার, ইমরুল কায়েশ সাজু।এ কর্মী সভায় উপজেলার ১০ ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য হাত তুলে সম্মতি জানান।নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে মনোনয়ন দেয়া হয়েছে।এ আসন থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেট এবং সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি দল থেকে মনোনয়ন চেয়েছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *