1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন রুয়েট শিক্ষার্থীদের - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন রুয়েট শিক্ষার্থীদের

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১২:৫৫ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগের ২১, ২২ ও ২৩ সিরিজের শিক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম চলমান শিক্ষার্থীদের জন্য কার্যকর করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

রবিবার (২২ জুন) সকাল থেকে বিভাগের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

তাদের দাবি, বিভাগটির নাম পূর্বের ‘গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং’ (জিসিই) থেকে ‘সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং’ (সিএমই) এ পরিবর্তন করা হয়েছে এবং একইসঙ্গে একটি আধুনিক ও সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। তবে এই নতুন পাঠ্যক্রম কেবলমাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২৪ সিরিজ) শিক্ষার্থীদের জন্য কার্যকর করা হয়েছে। চলমান ২১, ২২ ও ২৩ সিরিজের শিক্ষার্থীরা এতে অন্তর্ভুক্ত না হওয়ায় তারা গভীর হতাশা ও বঞ্চনার শিকার বলে মনে করছেন।

এ বিষয়ে জিসিই (বর্তমানে সিএমই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, “চাকরি ও উচ্চ শিক্ষায় সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আমাদের বিভাগের নাম ও পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু তা যদি শুধু নতুন শিক্ষাবর্ষে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা চলমান শিক্ষার্থীরা এর সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমরা চাই আমাদেরও নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক।”

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, সিএমই বিভাগের সংশোধিত পাঠ্যক্রমে ২১, ২২ ও ২৩ সিরিজের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বর্তমানে বিভাগের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা ও উদ্বেগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা, যাতে চলমান শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত হয় এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হতে পারে।

এই বিভাগের আরো খবর