1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন: ব্যবসায়ীকে গণপিটুনি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে

নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন: ব্যবসায়ীকে গণপিটুনি

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬ ৮:২৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোটে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীক (৭) কে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে জিয়াউল হক (৫৫) নামের স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় উপজেলার হেসাখাল ইউনিয়নের ওমরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযুক্ত জিয়াউল হক উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার কারী বাড়ির আব্দুল মন্নানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে গণধোলাই দিলেও বর্তমানে সে পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রোববার সন্ধ্যায় ওমরগঞ্জ বাজারে মশার কোয়েল নিতে আসে ওই শিশুটি। এ সময় অভিযুক্ত জিয়াউল হকের দোকানে গেলে সে শিশুটিকে ফুসলিয়ে দোকানের ভেতর নিয়ে যায় এবং নিজের মোবাইল ফোন থেকে তাকে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখায় এবং এক পর্যায়ে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এর আগেও জিয়াউলের বিরুদ্ধে এমন অভিযোগ থাকায় তাকে নজরে রাখে স্থানীয়রা। টের পেয়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দেওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সে পালিয়ে যায়।
ভিকটিম শিশুটির পরিবার আত্মসম্মানে কোনো কথা বলতে রাজি হয়নি।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ভিকটিমের পরিবার থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর