1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন

নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ১:৫৮ পিএম
শেয়ার করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নিহা ইসলাম নামে চার বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহা একই গ্রামের সুজন আলীর মেয়ে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, নিহার মা কাপড় ধুতে পুকুরে যায়। নিহাও তার মায়ের সাথে পুকুরে গিয়ে সান বাধানো ঘাটে খেলা করতে থাকে। কাপড় চোপড় ধোয়া শেষে নিহার মা তাকে বাড়ী আসতে বলে সেখান থেকে চলে যায়। পরে বেশ কিছু সময় অতিবাহিত হলেও নিহা বাড়ীতে ফিরে না আসায় সবাই তার খোজ করতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন পুকুরে খোঁজ করলে তাকে পাওয়া যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান আরো জানান, কারো অভিযোগ না থাকায় তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর