1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচিত হলে চরফ্যাশনকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

নির্বাচিত হলে চরফ্যাশনকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ৮:৩১ পিএম
শেয়ার করুন

ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন,১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সালিশের নামে যারা গ্রামের অসহায় লোকজনকে হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হবে। গতকাল রবিবার দিনব্যাপী উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যে কার্ডের মাধ্যমে আপনারা পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিতে হ্যালথকার্ড দেয়া হবে যার মাধ্যমে সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্যসুবিধা নিতে পারবেন। এবং কৃষি কার্ডের মাধ্যমে বীজ সারসহ কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন। নুরুল ইসলাম নয়ন মাদক সেবনকারী ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, মাদকের সঙ্গে জড়িতদের নির্বাচনের পূর্ব মুহুর্ত পর্যন্ত সংশোধনের সুযোগ দেয়া হলো। এসময়ের মধ্যেও সংশোধন না হলে তাদেরকে পুলিশে দেয়া হবে। তিনি অন্যের জমি দখলবাজ ও চাঁদাবাজ এবং মাদকসেবীসহ সালিশের নামে নিরিহ লোকজনকে যারা হয়রানি করে তাদের তালিকা দেয়ার জন্য ভোটারদের নির্দেশ দেন। এসময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। বিএনপির উপজেলা নেতৃবৃন্দ এবং ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা এসব পথসভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *