1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নোয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মুহাম্মদ শফিকুল ইসলাম - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মুহাম্মদ শফিকুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:৩৩ পিএম
শেয়ার করুন

নোয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মুহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্বাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মুহাম্মদ শফিকুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ, চৌকস ও সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত। দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে প্রশাসনিক ব্যবস্থাপনায় আধুনিকতা, সেবা সহজীকরণ এবং কর্মদক্ষতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনায় ব্যাপক প্রশংসা অর্জন করেন।
টাঙ্গাইল জেলার সন্তান মুহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর নোয়াখালীর সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন,
“ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মানোন্নয়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। এ লক্ষ্য অর্জনে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া দেখা গেছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আশা প্রকাশ করেছেন যে তাঁর নেতৃত্বে নোয়াখালী উন্নয়ন ও সেবায় আরও এগিয়ে যাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *