1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পটিয়ার সোহেল হত্যার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে গ্রেফতার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

পটিয়ার সোহেল হত্যার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যার প্রধান আসামি মোহাম্মদ কায়েস (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম তাকে গ্রেফতার করেন।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো: আশরাফুজ্জামান। গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল ২০২২ সালের ২২ এপ্রিল খুন হন। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর মোহাম্মদ কায়েস গ্রেফতার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়।

মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওযারেন্ট ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেফতার করেছে। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *