
নওগাঁর পত্নীতলায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ভোরের ডাক ব্যায়াম সংগঠনের দশম বর্ষপূর্তি উপলক্ষে মিনি ম্যারাথনের আয়োজন করে সংগঠনটি।
এ সময় সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এস এম খালিদ সাইফুল্লাহ, প্রাণিসম্পদ অফিসার ডা.আশিষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.আরিফুর রহমান সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো.সাজেদুর রহমান দুলাল,দি হাঙ্গার প্রজেক্টেরএলাকার সমন্বয়কারী মো.আসির উদ্দীন প্রমুখ।
মিনি ম্যারাথনটি নজিপুর বাসস্ট্যান্ড হতে মাতাজিহাট পর্যন্ত প্রায় ১০.৫ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়। এতে ফুটবলার নান্টু রহমান চ্যাম্পিয়ন অর্জন করেন। রোকনুজ্জামান প্রথম রানারআপ, তানভীর হোসেন দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।
Leave a Reply