1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পায়ে হেঁটে রাবি রোভার স্কাউট-এর ১৫০ কিলোমিটার পরিভ্রমণ যাত্রা - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

পায়ে হেঁটে রাবি রোভার স্কাউট-এর ১৫০ কিলোমিটার পরিভ্রমণ যাত্রা

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫ ১০:০৬ এএম
শেয়ার করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোভার স্কাউট উদ্যোগে রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ১৫০ কিলোমিটার পরিভ্রমণ যাত্রা করেছে স্কাউট গ্রুপের চার জন রোভার।
এ উপলক্ষ্যে গত ১৫ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রুপ কাউন্সিলের সভাপতি অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ যাত্রার উদ্বোধন করেন। আজ ১৯ মে ৫ দিনব্যাপী
এ পরিভ্রমণ যাত্রা শেষ হবে।
রোভার স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করছে। পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা রাজশাহী  থেকে নাটোর হয়ে সিরাজগঞ্জ পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করেছে।
এ সময় সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান দেন “প্লাস্টিক বর্জন করবো, টেকসই সমাজ গড়বো”, “বৈষম্যহীন সমাজ গড়বো, স্কাউটিং করবো”, “মাদক কে না বলুন”, “গাছ লাগান, জীবন বাঁচান” এছাড়াও ‘স্কাউট ফর ক্রিয়েটিভ এ বেটার ওয়াল্ড’ স্লোগান দেন তারা।
পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন রোভার  অরূপ বৈষ্ণব  (দলনেতা), রোভার ইন্দ্রজিৎ চন্দ্র বেদ (সহকারী দলনেতা), রোভার  মো: সালমান শেখ (সদস্য), রোভার সাহবাজ হুসাইন (সদস্য)।
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এবিষয়ে ৪৫ তম ইউনিট কাউন্সিলের  সভাপতি অরূপ বৈষ্ণব বলেন, ‘আমরা ১৫ মে  রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাত্রা শুরু করি। পরিভ্রমণ পথে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবো। ১৯ মে স্কাউট গার্ডেন সিরাজগঞ্জে ১৫০ কি,মি পরিভ্রমণ শেষ করবো।’
এই বিভাগের আরো খবর