1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রেয়সী মোর কবিতা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

প্রেয়সী মোর কবিতা

শাহজালাল সুজন
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ১:৩২ পিএম
শেয়ার করুন

হৃদয় কোণে নিত্য লেখি
কাব্যখাতা খুলে,
নোনাজলে করে কালি
শব্দচয়ন তুলে।

শব্দগুলো হারিয়ে যায়
দিগন্তের ওই শেষে,
মন-গহীনে ডুবে দেখি
শব্দবেণী কেশে।

কবিতারই পঙক্তিমালা
লাজুক হাসির মাঝে,
তোমায় দেখে কাব্যডালা
সাজাই হৃদের ভাঁজে।

তুমি আমার আঁধার রাতে
কাব্য লেখার আলো,
ছন্দতালে খুব সকালে
প্রেম আলয়ে জ্বালো।

অন্তহীন ওই ভাবনাতে
ভাসে প্রিয়ার ছবি,
স্নিগ্ধ পরশ হৃদ বাগানে
তুমি কাব্যের রবি।

এই বিভাগের আরো খবর