1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১০:২৭ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ঘটিকায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৮ বোতল ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা৷

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ এবং জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

এই বিভাগের আরো খবর