1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী-সাধারন সম্পাদক নাফিস - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী-সাধারন সম্পাদক নাফিস

মোঃআশিকুল ইসলাম,ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:৪৩ পিএম
শেয়ার করুন
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ৮ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাফিস মুহাম্মদ মিকাইল।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিইউডিএস এর সদস্যদের ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করে উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার বাপ্পি শিকদার।  মোট ১৮৩ জন সদস্য ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ছিল ৮৪.১৫ শতাংশ।
সভাপতি পদে মো. মেহেদী হাসান সোহাগ ১২৫ ভোট এবং সাধারণ সম্পাদক নাফিজ মুহাম্মদ মিকাইল ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নাফিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল খান পান ১৯ ভোট।
প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন বাপ্পি শিকদার । এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সাইফুল ইসলাম খান সিফাত ও আরিফা জামান লিজা দায়িত্ব পালন করেন।
প্রধান নির্বাচন কমিশনার বাপ্পি শিকদার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার অন্যতম একটি উদাহরণ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নির্বাচন যেখানে প্রতিটি সদস্য নিজস্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের অধিকারের বিষয়টি ফুটিয়ে তোলেন। এ সময় তিনি সকল সদস্য ও বিতার্কিকদের একত্রে কাজ করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর