1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাঁশখালীতে পাহাড়ে হারিয়ে যাওয়া ৭ শিশু নিরাপদে ফিরল মায়ের কোলে - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

বাঁশখালীতে পাহাড়ে হারিয়ে যাওয়া ৭ শিশু নিরাপদে ফিরল মায়ের কোলে

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২২ পিএম
শেয়ার করুন

পুলিশের তৎপরতায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডাকভাঙা পাহাড় এলাকা থেকে শিশুদের উদ্ধার করে সুস্থ অবস্হায় তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয় ।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থী বাড়ি থেকে বের হয় পরে পথ হারিয়ে ফেলে।

সাত শিশু হলো-আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২)।

তারা নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পুলিশের কাছে খবর দেন পরে চট্টগ্রামের পুলিশ সুপারের নির্দেশে বাঁশখালী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তল্লাশি অভিযান শুরু করে।

ফুটেজে দেখা যায়, শিশুরা মিয়ার বাজার থেকে ইজিবাইকে উত্তর দিকে যায়।

এরপর আর দেখা না যাওয়ায় পুলিশ ধারণা করে, তারা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছয়টি দল গঠন করে পাহাড়ি এলাকা, জঙ্গল ও দুর্গম পথে তল্লাশি চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকেরাও উদ্ধার কাজে নামে পরে শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে সাত শিশু সুস্থ অবস্থায় উদ্ধার হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের একা দুর্গম এলাকা বা পাহাড়ে যেতে নিরুৎসাহিত করতে হবে। বিদ্যালয় শেষে নিরাপদে বাড়ি ফেরার বিষয়ে নজর রাখতে হবে। শিশুদের মোবাইল ফোন বা পরিচয়পত্র বহনে উৎসাহিত করা, অচেনা ব্যক্তি বা যানবাহনের সঙ্গে শিশুদের যাতায়াত এড়িয়ে চলা, শিশুদের সঙ্গে নিয়মিতভাবে নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে হবে।

চট্টগ্রামের পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতু বলেন, শিশুদের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বাঁশখালী থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শিশুদের উদ্ধারে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর