1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বারহাট্টা উপজেলা বর্তমান চেয়ারম্যানের মনোনয়নপত্র প্রত্যাহার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান

বারহাট্টা উপজেলা বর্তমান চেয়ারম্যানের মনোনয়নপত্র প্রত্যাহার

রিপন কান্তি গুণ
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪ ৬:৪৩ পিএম
শেয়ার করুন

আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বারহাট্টা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ মাঈনুল হক কাশেম।

(৩০ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বারহাট্টা উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাঈনুল হক কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন এবং বারহাট্টা সদর ইউনিয়ন থেকে টানা ৩ বার নির্বাচিত বর্তমান (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে গত ২৩ এপ্রিল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ২ জন প্রার্থীর প্রার্থিতা বৈধতা পায়। মনোনয়ন বাতিল হওয়া একমাত্র প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন প্রার্থিতা ফেরত পেতে আপিল করে তার বৈধতা ফিরে পান।

৩০ এপ্রিল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন বিকেলে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাঈনুল হক কাশেম ব্যক্তিগত কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাশেম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বর্তমানে এ উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছেন দুইজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবীর খোকন এবং সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে মাঈনুল হক কাশেম বলেন, আমার রাজনৈতিক সহযোদ্ধাদের বিজ্ঞ পরামর্শে এবং ব্যাক্তিগত কারনে, আসন্ন উপজেলা নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বারহাট্টা উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকেন না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের কাছে এটাই আমার প্রত্যাশা।

এই বিভাগের আরো খবর