1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা, যুব নেতৃত্বের বিকাশ এবং অর্থনৈতিক ক্ষমতায়নের সমন্বিত উদ্যোগে কুড়িগ্রামে মিলেছে বড় সাফল্য। চার বছর মেয়াদি ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্পের মাধ্যমে ৭৬টি যুব সংগঠনের সক্ষমতা বৃদ্ধি, ৭৩টি সংগঠনের সরকারি নিবন্ধন এবং ৩ হাজার ৬৭৫ জন তরুণ-তরুণীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে জেলার একটি কার্যকর মডেল গড়ে উঠেছে।
বুধবার (২৩ জুলাই) কুড়িগ্রামে প্রকল্পটির সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরওয়েজিয়ান স্টেট ব্রডকাস্টিং করপোরেশনের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আরডিআরএস বাংলাদেশ ও এমজেএসকেএস যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
চার বছর ধরে কুড়িগ্রামের ৯ উপজেলার ৭৬টি ইউনিয়ন ও পৌরসভায় পরিচালিত প্রকল্পটির মূল লক্ষ্য ছিল বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুবদের সক্ষম করে তোলা, নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বাস্থ্য ও অধিকারবিষয়ক তথ্য ও সেবায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করা।
প্রকল্পের আওতায় গঠিত ১৫২টি ইয়ুথ ইকোনমিক এমপাওয়ারমেন্ট গ্রুপের মাধ্যমে ৩ হাজার ৬৭৫ জন যুবক-যুবতী আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহযোগিতায় তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হয়েছে।
এছাড়া ৫৮টি অ্যাডোলেসেন্ট সেফ স্পেস প্রতিষ্ঠা করে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অধিকার, নেতৃত্ব ও জীবনদক্ষতা বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে। ‘গার্লস আউট লাউড’ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং পিয়ার এডুকেশন কার্যক্রমের মাধ্যমে তাদের স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে সচেতন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক নজির হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রাণী, আরডিআরএস বাংলাদেশের টিম লিডার রাশেদুল আরেফিন, এমজেএসকেএসের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসআরএইচআর উপদেষ্টা সৈয়দ নূরউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক ম্যাথিল্ডা মেন্ডেস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন শিক্ষিত, সচেতন, দক্ষ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যুবসমাজ। কুড়িগ্রামে বাস্তবায়িত ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্প সেই লক্ষ্য পূরণে কার্যকর ভূমিকা রেখে বাল্যবিয়ে প্রতিরোধে একটি অনুসরণযোগ্য উদাহরণ সৃষ্টি করেছে।

এই বিভাগের আরো খবর