1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ১২:৫৭ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বিটিআরসির চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং ওই দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বিটিআরসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলাম।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলার সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউনে বিটিআরসি চেয়ারম্যানেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধ করে দেয়।

এর আগে, আন্দোলনের মুখে মহিউদ্দিনের সাবেক ব্যক্তিগত সচিব আমজাদ হোসেন নিপু এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স (ইঅ্যান্ডও) বিভাগের উপপরিচালক মাহদী আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ।

অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেন।

এই বিভাগের আরো খবর