1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েট ডিবেট ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর মায়ের বকুনি থেকে বাঁচতে ট্রেনে শত কিলোমিটার পাড়ি দিল দুই শিশু জঙ্গিদের হানি ট্র্যাপ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার! ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী সন্তানের মারধরে আহত বৃদ্ধা মা, বিচার চেয়ে থানায় পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তোহা আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৯:১১ পিএম
শেয়ার করুন

বগুড়ার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫টি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলেছে বরপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোলেইমান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বরপক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়। এ সময় ১৫টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়া হয়।

অন্যদিকে, কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর চালায়। তারা ছিনতাই ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোলেইমান আলী বলেন, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর