1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পাওয়ায় বেরোবি’র ৩ শিক্ষক-শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির শ্রীপুরে রেলগেট লড়ির চাপায় বিএনপি নেতার মৃত্যু নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাবেন না: শফিকুর রহমান ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম অনিক এখন কী করছেন লগি-বৈঠা ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি নিত্যপণ্যের লাগামহীন দামে পোয়া-হালিতে কাটছে নিম্ন ও মধ্যবিত্তের সংসার সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলে তোড়জোড় দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৩,৩২৪ টাকা

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পাওয়ায় বেরোবি’র ৩ শিক্ষক-শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন

মাসফিকুল হাসান
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৫ পিএম
শেয়ার করুন

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়ায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, এই অর্জন প্রমাণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চমানের গবেষণা কার্যক্রমে অবদান রেখে চলেছেন এবং বিশ্বসেরা গবেষণার ক্ষেত্রে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তাদের এই অসামান্য সাফল্য আমাদের শিক্ষা ও গবেষণার অঙ্গণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণায় অনুপ্রাণিত করবে।

উপাচার্য আরও বলেন, বর্তমান প্রশাসন গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হবার আহবান জানান। উপাচার্য আশা প্রকাশ করেন,
বিশ্বসেরা গবেষকের স্বীকৃতি পাওয়া ৩ শিক্ষক-শিক্ষার্থী আগামী দিনে গবেষণার জগতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষক তাদের সাফল্যকে প্রেরণা হিসেবে গ্রহণ করবে বলেও বিশ্বাস করেন উপাচার্য।

এই বিভাগের আরো খবর