1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বেড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

শিমুল সরদার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ১২:২২ পিএম
শেয়ার করুন

বেড়ায় দীর্ঘদিন অনাবৃষ্টি তীব্র তাপদাহে খাল-বিল শুকিয়ে মাঠ ফেটে চৌচির, ফসলের জমি নষ্ট হয়ে যাওয়ায় গরমে জনজীবন অতিষ্ট হয়ে মহান আল্লাহর দরবারে ইসতিসকার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে। বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ৮ টায় বেড়া পৌরসভার জোড় দাহ সানিলা আলহেরা ঈদগাহ মাঠে ইসতিসকার নামায পড়া হয় ।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মুসুল্লিরা কান্না করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দেয়া করেন।

নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ শহরের আশপাশের অনেক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন।এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বয়ানে বলা হয়, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং কূপ ও ঝরনার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায় তখন ইসতিসকার নামাজ আদায় করা হয়। খোলা মাঠে জামায়াতের সঙ্গে আদায় করতে হয়। এ নামাজে কোনো আজান বা ইকামত নেই। আসমান ও জমিনে যাহা কিছু বিপদ ও দুর্যোগ এসে থাকে সেগুলো মানুষের হাতের কামাই। সেজন্য আমাদের আল্লাহমূখী হতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। যাবতীয় পাপের কাজ থেকে দুরে থাকতে হবে।

এদিকে, তীব্র গরমের মধ্যে ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেড়ায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।

এই বিভাগের আরো খবর