
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় দিনের বেলায় অবৈধভাবে ট্রাক পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ ই জুন বৃহস্পতিবার কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত এক অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৯ ধারায় এক ব্যক্তিকে অভিযুক্ত করে ২০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত করায় এই জরিমানা করা হয়েছে ।
প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয় যে, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ দখল ও প্রতিবন্ধকতা দূর করতে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।