1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেপরোয়া "ভইরা দে" গ্রুপের আশিক বাহিনীর সদস্যরা  - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বেপরোয়া “ভইরা দে” গ্রুপের আশিক বাহিনীর সদস্যরা 

এস এম রাসেল
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ৩:৩৫ পিএম
শেয়ার করুন

রাজধানী পল্লবীতে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা এরা যে কোনো সময় যে কোন মানুষের উপর ঠুনকো ঘটনায় হামলা করছে। সবচেয়ে বেশি পল্লবী এলাকাতে কিশোর গ্যাংয়ের “ভইরা দে” নামক গ্রুপের আধিপত্য বিস্তার করছে আশিক বাহিনীর সদস্য (আশিক গ্রুপ)।

“ভইরা দে” নামক কিশোর গ্যাংয়ের গ্রুপের সদস্য এতটাই ভয়ঙ্কর যে তারা যে কোনো সময় মানুষকে ছুড়িকাঘাত করে আহত করছে। অনেক সময় খুনাখুনির মত ঘটনা ঘটেছে এই “ভইরা দে” বাহিনীর সদস্যরা। এই বাহিনীর সদস্যরা চাঁদাবাজি, ছিনতাই, মাদক সেবন, মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড জড়িয়ে পড়ছে এতে আতঙ্কিত রয়েছে এলাকাবাসি।

স্থানীয়রা বলছে, এর আগেও এই “ভইরা দে” গ্রুপের লিডার আশিক সহ তার সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে জামিনে এসে এরা আবার অপরাধ কর্মকান্ড করছে। স্থানীয় আওয়ামী রাজনৈতিক নেতা খালেকুজ্জামান (জীবন) আশিকের বাবা হওয়ার সুবাদে তার আশ্রয় প্রশ্রয় এই “ভইরা দে” বাহিনীর সদস্যরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে তার পরেও পুলিশ এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না !

এর ফলে এরা যে কোন সময় যে কোন মানুষের উপর হামলে পড়ছে বাসা বাড়িতে হামলা করে ভাঙচুর করছে এ “ভইরা দে” বাহিনীর সদস্যরা।অভিযোগ সূত্রে জানা গেছে, পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের ই- ব্লকের ৫ নাম্বার লাইনে খিচুরি পট্রির তালতলা বস্তির ভাংগারী দোকানের সামনে সিয়াম (৯) নামের এক কিশোরের উপর হামলা চালায় “ভইরা দে” আশিক গ্রুপের সদস্যরা। এতে গুরুতর আহত হয় সিয়াম। স্থানীয়দের মারফত সিয়ামের আহত হওয়ার ঘটনা শুনে সিয়ামের বড় ভাই স্বাধীন (১৪) এবং তার মা শাহীনুর বেগম (৩০) ও শহীদুল ইসলাম বাবুল ছুটে আসলে তাদের উপরেও অর্তকৃত ভাবে লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে হামলা করে আশিক গ্রুপের সদস্য পন্টু (২৬) সহ আশিকের লোকজন এতে তারাও আহত হন এবং শাহীনুরকে শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় সিএনজি যোগে সিয়াম, স্বাধীন ও তার মা শাহীনুর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাসায় আসে।

এ ঘটনাকে কেন্দ্র করে পল্লবী থানায় সিয়ামের বাবা শহীদুল ইসলাম বাবুল (৩৫) বাদী হয়ে “ভইরা দে” কিশোর গ্যাং গ্রুপের লিডার আশিকসহ ৯ জনের নাম উল্লেখ্য করাসহ ৪০/৫০ জনকে আসামী করে পল্লবী থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্ত আসামিরা হলেন, ১) আশিক (২২), ২) পিন্টু (২৬), ৩) মোঃ চাঁদ (২২) , ৪) আপ্পিক (২০), ৫) সজিব (২০), ৬) পারভেজ (২০), ৭) ইমন (২১), ৮) সোহেল (২৩), ৯) রোমান (২১) সহ অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জন আসামী করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারি কর্মকর্তা পল্লবী থানার এস আই দেবাশীষ হালদার “আজকের কাগজকে” বলেন, এ ঘটনার তদন্ত চলছে, “অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে”। এ প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত থানায় মামলাটি রুজু ও অভিযুক্ত আসামী কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পল্লবী থানা পুলিশ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *