1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবি ছাত্রদল কমিটিতে ২০ লাখ টাকার ‘পদবাণিজ্য’- অভিযোগ সভাপতি প্রার্থী ইমরানের - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

বেরোবি ছাত্রদল কমিটিতে ২০ লাখ টাকার ‘পদবাণিজ্য’- অভিযোগ সভাপতি প্রার্থী ইমরানের

বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৫১ পিএম
শেয়ার করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘিরে বড় ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী ইমরান হোসেন। তাঁর দাবি, কমিটিতে পদ নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে ২০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। এমনকি তাকে সভাপতি করার আশ্বাস দিয়ে মোট ১২ লাখ টাকা দাবি করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ইমরান বলেন,
“কমিটি গঠনে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুলসহ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির হোসেনসহ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি সরাসরি আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন।”

ইমরানের দাবি, সহ-সভাপতি এম এম মুসা তাঁকে সরাসরি বলেন—
“১০ লাখ টাকা দিলে তুমি সভাপতি। সভাপতি হলে নিয়োগ বাণিজ্য, টেন্ডার—এসব থেকে সুবিধা পাওয়া যাবে।”
এসময় মুসা বর্তমান আহ্বায়কের উদাহরণও টেনে বলেন,
“লন্ড্রির দোকান থেকে শুরু করে বিভিন্ন টেন্ডার এখন সে পাচ্ছে।”

ইমরান অভিযোগ করেন,
“মুসা আরও বলেন, তাঁর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব, তবে বিনিময়ে তাদের রাজনৈতিক স্বার্থে আমাকে কাজ করতে হবে।”

তিনি আরও জানান,
“কমিটি গঠনের সময় তারা এখানে এসে থাকা-খাওয়ার খরচের অজুহাত দিয়ে বোঝান যে নিজেরা ব্যয় করে আমাকে সভাপতি বানানো সম্ভব নয়। এসব কথায় আশ্বস্ত হয়ে আমি কোচিং ও প্রাইভেট পড়িয়ে উপার্জিত অর্থ থেকে দুই ধাপে ২ লাখ টাকা দিই।”

ইমরানের অভিযোগ, এরপরও কেন্দ্রীয় নেতারা সন্তুষ্ট না হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে প্রভাবশালী জামায়াতপন্থী ও আওয়ামীপন্থী কিছু ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে প্রায় ২০ লাখ টাকার বেশি লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের কমিটিতে বসান।

তিনি বলেন,
“এসব দুর্নীতি ও পদবাণিজ্যের বিরুদ্ধে কথা বলায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদস্য ও সাংগঠনিক সম্পাদক মুন্নাকে অযৌক্তিকভাবে বহিষ্কার করা হয়েছে—যা হাস্যকর, প্রতিহিংসামূলক ও অগণতান্ত্রিক।”
ইমরানের দাবি,
“দশ বছর আগে ছাত্রদলের কাজ করতে গিয়ে মুন্নার ছাত্রত্ব হারায়। অথচ যাদের কারণে তিনি বিপদে পড়েছিলেন, সেই বিতর্কিত ব্যক্তিদেরই এখন কমিটিতে পুরস্কৃত করা হয়েছে।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এম এম মুসা অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমরা নতুন কমিটিতে চলমান ছাত্রদেরই রেখেছি। আমার বিরুদ্ধে ২০ লাখ টাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পদ না পেয়ে ক্ষোভ থেকে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।”

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,
“আমার বিরুদ্ধে ২০ লাখ তো দূরের কথা, ২০ টাকার লেনদেনেরও প্রমাণ দেখাতে পারলে আপনারা তদন্ত করুন। সব অভিযোগই অসত্য।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *