1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বোরহানউদ্দিন উপজেলায় গ্রীন ভিউ মডেল স্কুলের জিপিএ ৫ সহ শতভাগ পাসের সাফল্য - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বোরহানউদ্দিন উপজেলায় গ্রীন ভিউ মডেল স্কুলের জিপিএ ৫ সহ শতভাগ পাসের সাফল্য

ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:০০ এএম
শেয়ার করুন

এসএসসিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সেরা সাফল্য দেখিয়েছে কুঞ্জেরহাট গ্রীনভিউ মডেল স্কুল। স্কুলের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে দুইটি জিপিএ ৫ সহ সবাই পাস করেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে যখন চারিদিকে হতাশা তখন এ প্রতিষ্ঠানটির শতভাগ পাসের চমক স্থানীয় পর্যায়ে আলোতনার ঝড় তুলেছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত কুঞ্জেরহাট বাজার এলাকার গ্রীনভিউ মডেল স্কুলএকাডেমিক মানের দিক থেকে জেলা পর্যায়ে সুনাম ছড়িযে পড়েছে। মেধাবি ও দক্ষ শিক্ষকদের একটি টীম নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত। স্কুলটিতে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১৫ জন। যা মফস্বল এলাকার একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ। স্কুলটি একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত।

এবছর এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে ২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বোরহানউদ্দিন উপজেলায় শতভাগ পাসের সাফল্য শুধু এ প্রতিষ্ঠানের। চারিদিকে যখন এমপিওভুক্ত স্কুলগুলোতে ফলাফলে বিপর্যয়, তখন গ্রীনভিউ মডেল স্কুল গড়লো শতভাগ পাসের রেকর্ড বিস্ময়ের স়ষ্টি করে। এরমধ্যে, মো. মাশরাফি ও ফাহিমা আক্তার মীম পেয়েছে ৪. ৯৪। পুনঃনিরীক্ষণে এরাও জিপিএ ৫ পাবে বলে মনে করছেন, স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন।

চলতি বছর জেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াডে এ স্কুলের শিক্ষার্থীরা সেরা সাফল্য দেখিয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অংগনেও এ স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে।

বিদ্যালয়ের অন্যতম পরিচালক সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা বলেন, গ্রীনভিউ মডেল স্কুলে ধনি-গরিব বৈষম্য নেই। সব শিক্ষার্থীকে সমান চোখে দেখা হয়। এখানে অধ্যয়ণরত শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট পড়তে হয়না। তিনি আরো বলেন, শুধু শিক্ষায় ভালো ফলাফল করবে তেমনটি আমরা ভাবিনা; নৈতিক ও আদর্শের দিক থেকে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্ৰেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।

এই বিভাগের আরো খবর