1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো'র মহাপ্রয়াণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো’র মহাপ্রয়াণ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ৭:২৩ পিএম
শেয়ার করুন

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান‍্য সংঘরাজ, নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, একুশেপদক প্রাপ্ত, অগ্রমহাপন্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরো আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ) বিকাল ৪:৪০মিনিটে নগরীর এভার কেয়ার হাসপাতালে ১০১ বছর বয়সে মহাপ্রয়াণ করেছেন।
জানা গেছে , “চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রাত ৮টায় রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে সংঘরাজ ভান্তের দেহ নিয়ে যাওয়া হবে। শুক্রবার সকালে সেখানে সংঘদান হবে। ১৮ নভেম্বর দেহ পেটিকাবদ্ধ করা হবে।

ড. জ্ঞানশ্রী মহাথেরো ১৯২৫ সালে রাউজানের উত্তর গুজরা ডোমখালী গ্রামে জন্ম। গৃহী নাম ছিল লোকনাথ বড়ুয়া। বাবা প্রেম লাল বড়ুয়া ও মা মেনেকা রানী বড়ুয়ার ঘরে জন্ম নেয়া সেই লোকনাথ বড়ুয়াই বর্তমানে বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির।
জন্মের পর কিশোর বয়সেই মাকে হারান তিনি। ১৯৪৪ সালে উপ সংঘরাজ ভদন্ত গুণালঙ্কার মহাস্থবিরের নিকট জোবরা গ্রামে শ্রামন্য ধর্মে দীক্ষা নেন। গুরু ভান্তে তাঁর নাম রাখেন ‘জ্ঞানশ্রী’। যার অর্থ-চমৎকার জ্ঞানের সৌকর্য। পাঁচ বছর পর ১৯৪৯ সালে গুরু গুণালঙ্কার মহাস্থবিরের উপাধ্যায়ত্বে উপসম্পদা লাভ করেন। বর্তমানে তাঁর বয়স ১০১ বছর। প্রবজ্জ্যা ধর্মে দীক্ষিত হওয়ার বয়স ৮১ বছর। এই দীর্ঘ ভিক্ষুত্ব জীবনে দেশ-বিদেশে তাঁর পাঁচ শতাধিক শিষ্য-প্রশিষ্য রয়েছেন। তাঁর নিজস্ব অর্থায়নে উত্তরবঙ্গসহ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ২০টির মতো অনাথ আশ্রম রয়েছে। যেখানে এ পর্যন্ত অসংখ্য দরিদ্র পরিবারের সন্তান থাকা-খাওয়াসহ বিনামূল্যে পড়ালেখার সুযোগ পেয়েছে। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। এর বাইরে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ও প্রতিষ্ঠা হয়েছে তাঁর হাত ধরে। ২০২২ সালে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার একুশে পদকে ভূষিত করে।

সর্বশেষ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টে নিজের অনেক টাকা দান করেছেন তিনি।

এই বিভাগের আরো খবর