1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ২:০৬ পিএম
শেয়ার করুন

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ মঙ্গলবার ভারতকে হারিয়ে পৌছে গেল ফাইনালে। নেপালের কাঠমান্ডুতে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এবারের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলছে চার দল। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। দুই ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের পয়েন্ট ৬। আর একটি করে জয় পাওয়া ভারত ও নেপালের পয়েন্ট ৩। টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভুটান। নেপাল ও ভারতের আগামী ম্যাচে যারা জিতবে তারাই খেলবে ১০ মার্চের ফাইনালে। আর আগামী ৮ মার্চ ভুটানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ পরিণত হয়েছে শুধুই আনুষ্ঠানিকতায়।

নেপালের কাঠমান্ডুতে আজ আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে ভারত। টানা আক্রমণের ফলও পায় তারা। ৫৪ মিনিটের মাথায় বাংলাদেশের জালে বল জড়ান দেশটির ফরোয়ার্ড আনুশকা কুমারী।

তবে ক্রমেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ৮০ মিনিটের মাথায় ভারতের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোল করেন প্রীতি। লিড পায় বাংলাদেশ। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান অর্পিতা বিশ্বাস। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর