1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬ ৯:৫৩ পিএম
শেয়ার করুন

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যান ছিলেন।

ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে ডা. আফতাব ইউসুফ রাজ আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজকের পত্রিকাকে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন, কোথায় তাঁর জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টি পরে জানানো হবে বলে জানান।

এই বিভাগের আরো খবর