1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব উত্তরে 'নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব' কর্তৃক আয়োজিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

মতলব উত্তরে ‘নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব’ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫ ১২:০৩ পিএম
শেয়ার করুন

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সরকারি নিবন্ধনকৃত সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত মা/ দকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অত্যন্ত আনন্দপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে মা/ দকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে শুক্রবার বিকাল ৪ টায় জমকালো আয়োজন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন মতলব উত্তর দক্ষিণের অফিসার ইনচার্জ ও সরকারি কর্মকর্তাদের নিয়ে সেনালী অতীত মতলব বনাম ভোরের সাথী গৌরিপুর । খেলায় ০৩-০১ গোলে জয় লাভ করেন ভোরের সাথী গৌরিপুর।

নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সভাপতি মোঃ জহির রায়হানের সভাপতিত্বে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সার্কেলের সরকারী পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর।

উক্ত ম্যাচটির সার্বিক সহযোগিতায় ছিলেন সার্বিক সহযোগিতায় ছিলেন দুর্গাপুর ইউনিয়নের গর্ব আমেরিকা প্রবাসী, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যবসায়ী ও সমাজসেবক মনসুর আলম ইমন এবং ইতালি প্রবাসী ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান রাসেল সরকার।

পরিচালনা দায়িত্বে ছিলেন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এর প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন, সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আল মামুন মুন্সি।

এই বিভাগের আরো খবর