
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান এবং সঙ্গীয় এএসআই মোঃ রবিউল হোসেন ও এএসআই মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলো—
১. মোঃ নাঈম (২৮): পিতা- নান্নু মিয়া, গ্রাম- বড় ষাটনল (প্রধানিয়া বাড়ি)। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২. মোঃ রিপন সরদার (৪৫): পিতা- হাসেম সরদার, গ্রাম- আদুরভিটি (ফকির বাড়ী)। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩. মোঃ ইব্রাহিম খলিল (৪২): পিতা- মোঃ মুছা কলিমুল্লাহ, গ্রাম- আদুরভিটি (মিজি বাড়ী)। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৪. মোঃ দুলাল হোসেন (৩২): পিতা- মোঃ মনির হোসেন ঢালী, গ্রাম- আদুরভিটি। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত চারজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।