1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহাদেবপুরে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিবেশীর হামলায় স্বামী ও স্ত্রীসহ ৪ জন আহত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাদেবপুরে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিবেশীর হামলায় স্বামী ও স্ত্রীসহ ৪ জন আহত

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ৬:৪১ এএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ চারজন আহত হয়েছে। আহতরা নওগাঁ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রাম স্কুলপাড়ায়।

এ ঘটনায় মো. তারিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মৃত আ: মালেকের ছেলে মো. এরশাদ আলী, মো. মানজাদ হোসেন, মো. ময়নুল ইসলাম, মানজাদ হোসেনের ছেলে মো. তৌফিক, মো. ছলিমুদ্দিনের ছেলে মো. ফজলুর রহমান ওরফে ফুজু এদিন সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী মো. আইনুল হকের বাড়ির খলিয়ানে এসে বেধড়ক মারপিট করতে থাকে। এতে আইনুল হকের মাথা কেটে রক্তাত্ব জখমপ্রাপ্ত হন। এ সময় তার স্ত্রী এসমেতারা বেগম, মেয়ে বিউটি খাতুন ও ছেলে তারিকুল ইসলাম তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করলে স্ত্রী, মেয়ে ও ছেলেসহ সকলেই আহত হয়।

এ সময় আসামীরা স্ত্রী এসমেতারা বেগম ও মেয়ে বিউটি খাতুনের পড়নের কাপড় টেনে-ছিঁড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায়। তারিকুল ইসলাম আরো অভিযোগ করে বলেন, এ সময় আসামীরা তাদের কাছে থাকা নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মো. আইনুল হক ও তার মেয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।

অন্যদের মহাদেবপুর হাসপাতালে ভর্তি করে নেন। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর