1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম ‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ” মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি শিগগিরই

মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহারে গৃহস্থালি পুকুরে মাছ চাষ সম্প্রসারণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি ও আয় বৃদ্ধি লক্ষ্যে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, সাপাহারের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি ২০২৫–২৬ অর্থবছরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করা সম্ভব। সরকারের এ ধরনের সহায়তা ক্ষুদ্র চাষীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপকারভোগী প্রদর্শনী চাষীদের হাতে মাছের খাদ্য, বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং মৌসুমি শাকসবজির বীজ তুলে দেওয়া হয়। উপজেলা মৎস্য দপ্তর জানায়, প্রকল্পের আওতাভুক্ত চাষীদের পুকুরে সরকারি ব্যবস্থাপনায় উন্নত জাতের মাছের পোনা পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে গৃহস্থালি পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সরকারের এ উদ্যোগের মাধ্যমে আধুনিক মৎস্য প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর