1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুর টেস্টে সাকিব জায়গায় নেওয়া হয়েছে হাসান মুরাদ - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

মিরপুর টেস্টে সাকিব জায়গায় নেওয়া হয়েছে হাসান মুরাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ১২:৩৯ পিএম
শেয়ার করুন

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় নেওয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। পরের বছর চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনারের। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬ উইকেট নিয়েছেন তিনি। ১২ বার ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কীর্তিও আছে তার।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিবের। নানা নাটকীয়তার পর তাকে নিয়েই মিরপুর টেস্টের দল ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তিনিও দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন।

কিন্তু তার টেস্ট দলে জায়গা পাওয়ার প্রতিবাদে আবারও বিক্ষোভ হয় মিরপুরে। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে সাকিবকে দেশে আসতে নিষেধ করা হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবেই সাকিবকে বাদ দেওয়া হলো।

বিবৃতিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার যে অভিজ্ঞতা; ব্যাট ও বল হাতে তার সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের।’

‘যাই হোক, হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে।’

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে মিরপুর টেস্ট।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

এই বিভাগের আরো খবর