
আগুনে টিনের তৈরি দুটি মুদি দোকান এবং একটি সেমিপাকা মিষ্টির দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক হলেন শাহ আলম শেখ ও কামাল সরদার (মুদি দোকান) এবং সন্দীপ ঘোষ (মিষ্টির দোকান)।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আলদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা ১০ মিনিটের সময় আলদী বাজারের একটি মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত বা নিহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
Leave a Reply