1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে ট্রাক চাপায় কাভার্ড ভ্যান চাপায় এক বৃদ্ধা নিহত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

মুন্সীগঞ্জে ট্রাক চাপায় কাভার্ড ভ্যান চাপায় এক বৃদ্ধা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ১০:৩৩ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাভার্ড ভ্যান চাপায় আকলিমা বেগম (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছে। এসময় পেয়ারা বেগম (৫০) নামের আরেকজন নারী গুরুতর আহত হয়।

এ ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।বুধবার (১৯ শে নভেম্বর) সন্ধ্যায় হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী ও গুরুতর আহত পেয়ারা বেগম (৫০) একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, সিরাজদিখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে আসে। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় দুইজন।

দুইজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *