1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষে যুবক নিহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৮:০৬ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় তথ্য সুত্রে জানা গেছে। বুধবার (২৬ শে নভেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। নিহত জয় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, গজারিয়ার চর চৌদ্দ কাউনিয়া গ্রামের জামাল হোসেনের (নিহত জয়ের বাবা) সাথে স্থানীয় বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে নিহত জয়ের বাবাকেও কুপিয়ে জখম করা হয়েছিলো এবং সে এখনও চিকিৎসাধীন রয়েছে।

জয়ের বাড়ির পাশের এক প্রতিবেশী জানান, রাত আনুমানিক ৮টার দিকে জয় বাড়ির পাশের রাস্তায় থাকা অবস্থায় স্থানীয় বেকু হাসান-লালু গ্রুপের লোকজন তাঁকে প্রথমে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আত্মীয়-স্বজনরা দ্রুত জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু এই বিষয়ে বলেন, রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, এই ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই বিভাগের আরো খবর