1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে সাংবাদিক নাদিমকে প্রাণ নাশের হুমকি যুবদল কর্মির - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প

মুন্সীগঞ্জে সাংবাদিক নাদিমকে প্রাণ নাশের হুমকি যুবদল কর্মির

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৬:০৬ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে দৈনিক আমাদের সময়ের সাংবাদিক নাদিম হোসাইনকে (৩০) মেরে লাশ ঘুমের হুমকি দিয়েছে মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলের ছেলে ও যুবদল কর্মী সুজন সরকার। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ হুমকি ধামকির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক নাদিম হোসাইন তিনি মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। হুমকির ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রি করেছেন সাংবাদিক নাদিম।

অভিযুক্ত সুজন সরকার পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার সাবেক কাউন্সিলর নাছিমা আক্তারের ছেলে। সুজন আ.লীগের সময় নিজেকে যুবলীগ কর্মীর পরিচয় দিলেও সরকার পতনের পর যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অন্যায় অপকর্ম করে চলেছে।

সাধারণ ডায়রি ও ভুক্তভোগী সাংবাদিক সুত্রে জানাযায়, গত পাঁচ বছর আগে শহরের শ্রীপল্লী এলাকার তাহমিনা পারভীন নামে এক নারীর কাছ থেকে টং দোকান করার জন্য জায়গা ভাড়া নেন নাদিম ও তাঁর বাবা কাজিম উদ্দিন। সে দোকানের জায়গার জন্য মাসিক ৫০০ টাকা ভাড়া পরিশোধের মাধ্যমে নাদিমের বাবা চায়ের ব্যবসা করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর যুবদল কর্মী সুজন দোকানের জায়গাটি নিজেদের দাবী করে নাদিমদের দোকান ভেঙে দিতে চায়। পরবর্তীতে দোকানের জন্য নাদিমের কাছ থেকে ১০০০ টাকা চাঁদা নেয় সুজনরা। গত ৬ মাস আগে নাদিমরা দোকানের জায়গা ছেড়ে দিতে চান। তাহমিনারাও সে জায়গা অন্যত্রে ভাড়া দিয়ে দেন। সোমবার রাতে বর্তমান ভাড়াটিয়ারা নাদিমদের টং দোকান সরিয়ে নিজেদের দোকান তোলেন। এতে সুজন ও তাঁর মা নাসিমা আক্তার সীমা। মঙ্গলবার নাদিমকে ফোনের মাধ্যমে প্রেসক্লাবের সামনে ডেকে আনেন। সে সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মেরে ফেলারও হুমকি দেয়।

সাংবাদিক নাদিম জানান, জোর করে ১৫ মাস ১০০০ টাকা করে চাঁদা নিয়েছে সুজন। আমরা বাবা আর পারছিলেন না। আমরা দোকান ছেড়ে চলে যাওয়ার কথা বলতেই মালিকরা অন্যজনের কাছে ভাড়া দিয়েছে। সুজনরা ভাবছে এগুলোর সঙ্গে আমরা জড়িত তাই আমাদের মেরে ফেলতে চাইছে।

নাদিম হোসাইন আরও বলেন, আমি সুজনদের এলাকা দিয়ে নিয়মিত বাড়িতে একা যাতায়াত করি। সুজন একজন নেশাগ্রস্ত মানুষ। সে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমার নিরাপত্তা দাবি জানাচ্ছি।

সেইসঙ্গে সুজন যুবদল কর্মীর পরিচয় দেয়, তার দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও এই ব্যাপারটার বিচার চাচ্ছি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, একজন সাংবাদিকে হুমকি-ধমকির বিষয়ে সাধারণ ডায়রি পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *