মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার মৃত্যু জনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার ফুটবল তারকা এমবাপেকে চট্টগ্রামে আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কেন জনপ্রিয় হচ্ছে কিউআর কোড? জানুন প্রযুক্তির কার্যকারিতা অননুমোদিত বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংক কোম্পানি আইনের খসড়া সংস্কারে যা বললেন নাজনীন আহমেদ

মৃত্যু জনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৮:০১ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই প্রয়াত শিক্ষার্থীর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে বিমার চেক হস্তান্তর করেছে জেনিথ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা বিমা সুবিধার আওতায় এ অর্থ প্রদান করা হয়।

প্রয়াত দুই শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার এবং মেহরাব হোসাইনের পরিবারের পক্ষ থেকে তাদের বাবারা চেক গ্রহন করেন। চেক হস্তান্তর কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, অর্থ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম এবং নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত দুই শিক্ষার্থীর মধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মো: মেহরাব হোসাইন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ৯ সেপ্টেম্বর চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসায় তাকে রুয়েট প্রশাসন হেলিকপ্টার যোগে ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগে চালু থাকা স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারের আর্থিক সহায়তা হিসেবে কাজ করছে। উল্লেখ্য বিমা কোম্পানির নির্ধারিত শর্ত অনুযায়ী, বিমা চালু থাকলে কোনো শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিবারকে দুই লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী আজ দুই শিক্ষার্থীর পরিবারকে পৃথকভাবে দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এছাড়াও বিমা সেবার আওতায় কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা, হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসায় সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং বিদেশে চিকিৎসার গ্রহণে বছরে সর্বোচ্চ এক লাখ টাকার বিমা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

এই বিভাগের আরো খবর