1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাকসু নির্বাচনের কবে অনুষ্ঠিত হবে? - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

রাকসু নির্বাচনের কবে অনুষ্ঠিত হবে?

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫ ২:১৬ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কবে অনুষ্ঠিত হবে— তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন গঠন করা হলেও, রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি কমিশন।

এরইমধ্যে বুধবার (১৮ জুন) দুপুরে রাকসু ট্রেজারারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। তিনি জানান, “রাকসু নির্বাচন কমিশন আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে বলে আশা করছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে; খুব শিগগিরই সুখবর দিতে পারবো।”

ডাকসু এবং জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলেও, কেন রাকসু নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাকসু ইসি বলেন, “নির্বাচন কমিশন নিয়মিত পরিসরেই বৈঠক করছে। আমরা আশা রাখছি, খুব শীঘ্রই সুখবর দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে নয়; বরং আমাদের অভিজ্ঞতাটাই যেন তারা ভবিষ্যতে নিতে পারে—এ ধরণের কনফিডেন্স নিয়েই আমাদের কমিশন কাজ করছে।”

অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ আরো জানান, “নির্বাচনের আগে যেসকল কাজগুলো থাকে, সেগুলো আমরা শুরু করেছি ঈদের আগেই। অংশীজনদের সাথে বৈঠক করার প্রক্রিয়াগুলো চলছে; প্রভোস্টদের সাথেও কথা বলা শেষ হয়েছে। আগামী ২২ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের গ্রুপসহ ছাত্রদের সাথে আমরা বসবো।”

এই বিভাগের আরো খবর