1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজনৈতিক মুক্ত ক্যাম্পাসে ববি ছাত্রী সংস্থার মেডিকেল ক্যাম্পিং - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয় রাজউকের ১০৭৪ প্লট বরাদ্দ স্থগিত, তদন্তে সংসদীয় কমিটি ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের স্পিকার গালিবাফের সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা

রাজনৈতিক মুক্ত ক্যাম্পাসে ববি ছাত্রী সংস্থার মেডিকেল ক্যাম্পিং

মোঃআশিকুল ইসলাম,ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ৬:০৯ পিএম
শেয়ার করুন

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের জন্য একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি প্রকাশ্যে আসে।

যদিও ক্যাম্পাসে গত বছরের ১১ আগস্ট থেকে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও সংগঠনটি নিজস্ব ব্যানারে চিকিৎসাসেবা কর্মসূচি এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশ্যে কার্যক্রম চালায়।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে। মেডিকেল ক্যাম্পে তিনটি পৃথক কর্নারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়- হেলথ চেকআপ কর্নার, গাইনি বা প্রজনন স্বাস্থ্য কর্নার এবং মানসিক স্বাস্থ্য কর্নার।

ববি শাখার ছাত্রীসংস্থার নেত্রী মুক্তা ইশরাত জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে আবেদনপত্র দিয়েছি। লিখিত অনুমতি না দিলেও তিনি মৌখিকভাবে আমাদের প্রোগ্রামের অনুমতি দিয়েছেন।”

তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উপকারে আসবে এমন নানা কার্যক্রম চালিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ববিতে ইসলামী ছাত্রীসংস্থার বর্তমানে ৪র্থ কমিটি কার্যক্রম চালাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো কমিটিই প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, “তিনি এই কর্মসূচির বিষয়ে অবগত ছিলেন না। জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তবে, রাজনৈতিক ব্যানার ছাড়া সামাজিক কাজ করতে কোনো বাধা নেই।“

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “কিছু শিক্ষার্থী তার কাছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার জন্য মৌখিক অনুমতি চেয়েছিল। তিনি তাতে সম্মতি দিয়েছিলেন, তবে তারা যে রাজনৈতিক ব্যানারে এই আয়োজন করবে, সে বিষয়টি তিনি জানতেন না।“

এই বিভাগের আরো খবর