1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবিতে দুই দিনব্যাপী ‘আরইউএসসি হায়ার স্টাডি ক্যাম্প’ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান

রাবিতে দুই দিনব্যাপী ‘আরইউএসসি হায়ার স্টাডি ক্যাম্প’

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫ ২:০৭ পিএম
শেয়ার করুন
উচ্চশিক্ষার সঠিক প্রস্তুতি ও দিকনির্দেশনা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী ‘আরইউএসসি হায়ার স্টাডি ক্যাম্প–২০২৫’। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)-এর উদ্যোগে আগামী ১৬ ও ১৭ মে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) গ্যালারিতে। রোববার (১১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন। ১৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন (চতুর্থ বিজ্ঞান ভবন)-এর সামনে স্থাপিত বুথে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও অনলাইনে https://rusc.org.bd/register/rusc-higher-study-camp-2025/ লিংকে গিয়ে রেজিস্ট্রেশন এবং ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ক্যাম্পের মূল আকর্ষণসমূহের মধ্যে থাকছে: আইইএলটিএস প্রস্তুতির পূর্ণাঙ্গ নির্দেশনা, পরীক্ষার ধরণ, টাইম ম্যানেজমেন্ট ও স্কোর বাড়ানোর কৌশল, স্টেটমেন্ট অব পারপাস (SOP) লেখার কাঠামো ও কৌশল,
অ্যাপ্লিকেশন ডকুমেন্ট প্রসেসের ধাপসমূহ, ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়ার কৌশল এবং প্রফেশনাল সিভি তৈরি ও বিদেশি প্রফেসর বা অ্যাডমিশন অফিসারদের কাছে ইমেইলের মাধ্যমে নিজেকে উপস্থাপন করার কৌশল। এছাড়াও লাইভ সেশন, ওয়ার্কশপ এবং বিদেশে অধ্যয়নরত বা কর্মরত অভিজ্ঞ স্কলারদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনার ব্যবস্থাও থাকছে এই ক্যাম্পে।
ক্যাম্পে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলো এডুকেশন ও ইউএনডিপি ফিউচারন্যাশনের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. শরিফুর রহমান এবং সাইফুর’স-এর ব্রাঞ্চ ইনচার্জ ও অ্যাব্রোড গ্যালারির ম্যানেজিং ডিরেক্টর মো. আল ইমরান তমাল।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি শেখ সৈকত বলেন, “উচ্চশিক্ষা শুধু একটি স্বপ্ন নয়, এটি একটি পরিকল্পিত যাত্রা। শিক্ষার্থীরা যেন সেই যাত্রায় সঠিক গাইডলাইন নিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে এই ক্যাম্পের মাধ্যমে আমরা বাস্তবভিত্তিক রোডম্যাপ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই বিভাগের আরো খবর