1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শহীদের কবর জিয়ারতে শুরু হান্নান মাসউদের নির্বাচনী যাত্রা - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

শহীদের কবর জিয়ারতে শুরু হান্নান মাসউদের নির্বাচনী যাত্রা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ ৯:৪৮ পিএম
শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের রিজভী বাজারে শহীদ রিজভীর কবর জিয়ারত করেন তিনি। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কবর জিয়ারত শেষে দলীয় নেতা-কর্মী, জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ভোটারকে সঙ্গে নিয়ে রিজভী বাজার থেকে হাতিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

গণসংযোগ শেষে এক পথসভায় মিলিত হন নেতাকর্মী ও সমর্থকেরা। এতে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন বলে আয়োজকদের দাবি।

পথসভায় আব্দুল হান্নান মাসউদ বলেন, “এনসিপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে জনগণকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, “শহীদ রিজভীর কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচারণা শুরু হলো। আগামী দিনগুলোতে জামায়াতে ইসলামীসহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণমানুষের দ্বারে দ্বারে পৌঁছাবো।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি শাপলা কলি মার্কায় ভোট দিয়ে একটি ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে।

এ সময় জামায়াতে ইসলামী শাহবাগ শাখার আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *