1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:

শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:৪৮ পিএম
শেয়ার করুন

পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের চলমান একাডেমিক শাট ডাউন এর কারণে পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।‎
‎বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার আইন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। নির্ধারিত সময়ে উত্তরপত্র সরবরাহ করা হলেও শিক্ষকরা উপস্থিত না থাকায় সেগুলো পুনরায় দপ্তরে ফেরত নেওয়া হয়।
‎‎আইন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শামীম হোসাইন বলেন, “শিক্ষক পদোন্নতি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। আজ আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু তা অনুষ্ঠিত হয়নি। কবে এই সমস্যার সমাধান হবে, তা নিয়েও আমরা অনিশ্চয়তায় আছি।”
‎এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষা নির্ধারিত রয়েছে। লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এসব পরীক্ষা আদৌ হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
‎‎বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লা ফয়সাল বলেন, “আজ একটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আগামীকালও দুটি বিভাগের পরীক্ষা রয়েছে। আমরা যথাসময়ে উত্তরপত্র পাঠাবো। শিক্ষকরা পরীক্ষা নিলে পরীক্ষা হবে, অন্যথায় হবে না।”
‎‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, শিক্ষকদের আন্দোলনের আওতায় যেন শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অন্তর্ভুক্ত না করা হয়। শিক্ষার্থীদের ক্ষতির বিষয় বিবেচনায় নিয়ে ফাইনাল পরীক্ষাগুলো গ্রহণের জন্য তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *