1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সখীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী

সখীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার

আহমেদ সাজু সখীপুর টাঙ্গাইল
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:০৪ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯নভেম্বর)নিহতের স্বামী শামসুল হক সকাল আনুমানিক ৭টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্ত্রী শাহনাজ (৫৫)কে দেখে।অপরদিকে ঘরের এক কোণে তার প্রতিবন্ধী (বামন)প্রকৃতির মেয়ে সাজেদার (২৭)লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে।পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।দু’জনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।প্রাথমিকভাবে ধারণা করা হয়,দীর্ঘদিন যাবত শাহনাজ কিডনি রোগসহ নানা জটিল সমস্যায় ভুগছিল।এদিকে মেয়ের এমন অসহায়ত্ব নিয়ে হতাশায় ছিল শাহনাজ।প্রতিবেশীদের সাথে মাঝে মধ্যে মেয়ের খর্বাকৃতি ও জটিল রোগ নিয়ে দুঃচিন্তার কথা বলত।স্বজনরা জানান,হয়তো শারীরিক ও মানসিক সমস্যায় থাকায় মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করে।স্থানীয়দের খবরে পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানায়,আইনগত প্রক্রিয়া শেষে মা-মেয়ের লাশ মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন,ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *