1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাংগঠনিক পদক্ষেপের আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি : মাহদী আমিন - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাথির আঘাতে বড় ভাই নিহত! আরেক ভাই গুরুতর আহত-১ কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ডাঃ জাহিদ হোসেন উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন গাদ্দারি করে বিএনপি টিকে থাকতে পারবে না : মামুনুল হক রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

সাংগঠনিক পদক্ষেপের আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি : মাহদী আমিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন

সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বিরোধী দলকে মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মাহদী আমিন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জরুরি।

কারণ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়।

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ধারণ করে তারা যে জনমানস থেকে বিচ্ছিন্ন, তা সোশ্যাল মিডিয়া হাইপের বিপরীতে নির্বাচনী ফলাফলেই প্রমাণিত। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে, ধারাবাহিকভাবে আপত্তিকর শব্দ চয়ন এক ধরনের গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মাহদী আমিন।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে এখন প্রয়োজন সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা।

বিরোধী দলের মনে রাখা প্রয়োজন, মতভিন্নতা থাকতেই পারে কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *