1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক - সৈয়দা নুরমহল আশরাফী - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী

সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক – সৈয়দা নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৭:১৭ পিএম
শেয়ার করুন

সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক – হিসাবে মন্তব্য ব্যক্ত করলেন মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মত বিনিময় সভায় সুন্দর, সমৃদ্ধময় মুন্সীগঞ্জ গঠনে জেলার সকল সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন তিনি। বুধবার (১৯ শে নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মুন্সীগঞ্জে নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় এ
এসব কথা বলেন ।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের সাথে পরিচিতির পাশাপাশি সাংবাদিকদের কাছে থেকে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরো বলেন, মুন্সীগঞ্জ আমার নিজের জেলার মতোই। এ জেলার সমস্যা সমাধানে অবশ্যই দ্রুত কার্যক্রম গ্রহন করা হবে। ২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেন্জের। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা ও সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান ( শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্লাহ (রাজস্ব) এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *