1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারের তিলনায় বিএনপির নির্বাচনী জনসভায় গণজোয়ার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

সাপাহারের তিলনায় বিএনপির নির্বাচনী জনসভায় গণজোয়ার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ৭:৪৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তিলনা ইউনিয়নের তিলনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় গণজোয়ার।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জনতার এমপি খ্যাত মোঃ মোস্তাফিজুর রহমান।

তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মন্ডল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা এবং সদস্য সচিব হাসান আলী।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,
“আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে যদি বিএনপি আবারও দেশের মানুষের সেবা করার সুযোগ পায় এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে তিলনার মানুষের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, তার যথাযথ প্রতিদান ইনশাল্লাহ আমি দেব।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি বাস্তবায়ন করা হবে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

নির্বাচনী জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটের মাঠে বিএনপিকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *