
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর সমর্থনে সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ।
রবিবার (১৬ নভেম্বর ) বেলা ১১টার দিকে সাপাহার ফিলিং স্টেশন এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয়। প্রার্থী আব্দুল হক শাহ্ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এ শোডাউনে তিন শতাধিক মোটরসাইকেল আরোহী ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সারাদিনব্যাপী উপজেলা সদর বাজারসহ বিভিন্ন স্থানে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালান নেতাকর্মীরা। শেষে জিরো পয়েন্ট মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি খন্দকার ফারুক হোসেন মাস্টার।
পথসভায় বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারি মুহা. আ. হালিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি এনামুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আ. রাজ্জাক প্রমুখ।
এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা ও গণসংযোগের আয়োজন করা হয়েছে এবং তারা নিরুপদ্রব পরিবেশে প্রচারণা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply