1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে গৃহবধূকে প্রকাশ্যে নির্যাতন, স্বামীর লিখিত অভিযোগ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সাপাহারে গৃহবধূকে প্রকাশ্যে নির্যাতন, স্বামীর লিখিত অভিযোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:৫০ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর (হরতকী) গ্রামে মোসাঃ ফাতেমা খাতুন (৩২) নামের এক গৃহবধূকে লোহার রড ও লাঠিচাড়াসহ এলোপাতাড়ি মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মোঃ আলতাফুর রহমান (৩৮) সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে আলতাফুর রহমানের বসতবাড়ির খলিয়ানে তার ভাই মোঃ আব্দুর রহমান (৩৬)সহ একাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে গালিগালাজ ও উত্তেজনা সৃষ্টি করে। এ সময় তাদের বাধা দিতে গেলে অভিযুক্তরা ফাতেমা খাতুনের মাথা লক্ষ্য করে লোহার রড দিয়ে আঘাত করে। তিনি বাম হাত তুলে প্রতিহত করার চেষ্টা করলে আঘাতটি তার হাতে লাগে এবং কনুই–বাহুতে গভীর জখম হয়। পরে অন্যান্য অভিযুক্তরা তাকে বুকে, পিঠে, তলপেটে এবং শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে মারপিট করে। অভিযোগে আরও বলা হয়েছে, এক নারী অভিযুক্ত ফাতেমা খাতুনকে চুল ধরে টানা–হেঁচড়া করে মাটিতে ফেলে লাথি–ঘুষি মারাসহ তার পরিহিত কাপড় টেনে শ্লীলতাহানি ঘটায়।

স্থানীয়দের সহায়তায় আহত ফাতেমা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাপাহার থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *